স্ট্রিম প্রতিবেদক

উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘প্রকল্পের মেয়াদ আছে আর দুই বছর। কিন্তু এর অগ্রগতি মাত্র ৫ শতাংশ। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, এখনই গতি বাড়াতে হবে।’
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে আয়োজিত হিট প্রকল্পের মিড-টার্ম রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় হিট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর ৫০ দশমিক ৯৬ শতাংশ বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করছে বিশ্বব্যাংক। ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।
প্রকল্পটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এর প্রতিটি উপাদান উচ্চশিক্ষার মান উন্নয়নের সঙ্গে জড়িত। তাই প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্প সংশোধনের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় এই প্রকল্পের কিছু বিষয় আর প্রাসঙ্গিক নেই। উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার যুক্ত করে ডিপিপি সংশোধন করতে হবে।
তিনি জানান, ২০২৮ সালের মধ্যেই প্রকল্প শেষ করতে হবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেবে। হিট প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান স্বাগত বক্তব্য দেন। ইউজিসি চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করা হবে। তবে শুধু টাকা খরচ নয়, প্রকল্পের লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে।

ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর মধ্য দিয়ে গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিরীক্ষায় দেখা গেছে, ‘কোনো ধরনের দরকষাকষি বা নেগোসিয়েশন’ ছাড়াই ১৩ দশমিক ১৯ বিলিয়ন ডলারের এ চুক্তি সম্পন্ন করা হয়েছে।
২ মিনিট আগে
বিষয়টি নিয়ে পরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, সংরক্ষিত নারী আসনে ৫৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬, জামায়াত জোট থেকে ১২ এবং স্বতন্ত্রদের জোটের এক প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
২৩ মিনিট আগে
দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৬ শতাংশই শাসনের নামে শারীরিক ও মানসিক শাস্তির শিকার হচ্ছে। এই শাস্তি কেবল শিশুর মনে ভয়ের উদ্রেক করছে না, বরং তাদের মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায় স্থায়ী নেতিবাচক পরিবর্তন আনছে।
৩২ মিনিট আগে
৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী দামে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিনটি লটে দুটি প্রতিষ্ঠান থেকে এসব ডাল কেনা হবে।
১ ঘণ্টা আগে