স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। বর-কনেসহ গুরুতর অবস্থায় ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাসের ছেলে জীবন ইসলাম ও মোজাহার মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার বন্দরপাড়া এলাকার মো. মোরছালিনের সঙ্গে একই উপজেলার কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে হয়। পরে বর-কনেসহ ১৬ জন একটি মাইক্রোবাসে বন্দরপাড়ায় ফিরছিল। ভোর ৪টার দিকে মাইক্রোবাসটি শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের প্রাচীরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা সবাই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর অবস্থায় ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

আপনি কখন, কার সঙ্গে, কতক্ষণ কথা বলেছেন, এমনকি কোন টাওয়ারের অধীনে— এগুলো নাগরিকের একান্ত ব্যক্তিগত তথ্য। আইনেও সুরক্ষিত। কিন্তু দাম মাত্র এক হাজার টাকা! কেউ চাইলেই সামান্য টাকায় নাগরিকের সব তথ্য কব্জায় নিতে পারছেন। ফেসবুক, ওয়েবসাইট, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে অবাধে মিলছে। আর নাগরিকের ব্যক্তিগত তথ্য
৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে