গাইবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া (২৩) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দ্রুতগতিতে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত