স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ঘণ্টায় ঝুটের গোডাউন, একটি ভোজ্য তেলের পাম্পের গোডাউন, গাড়ির ডেকোরেশনের দোকান এবং সামনে থাকা কয়েকটি মুদিদোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লার জেলা কারাগারের পাশের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে আগুনের ধোঁয়া ও তাপ ছড়িয়ে পড়ায় পাশের বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কয়েকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও এঘটনায় স্বেচ্ছাসেবী জুলফিকার হায়দার বিপ্লব জানান, ‘সন্ধ্যা ছয়টার দিকে আগুন লাগার আগে এখানে ডিপিডিসির তারের কনস্ট্রাকশনের কাজ চলছিল। পরে আমরা খবর পাই, এখানে আগুন লেগেছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ঢাকা) এর সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টা ১১ মিনিটে খবর পাই। সঙ্গে সঙ্গে প্রথমে চারটি ইউনিট এসে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা দেখে আরও চারটি ইউনিট যুক্ত করা হয়। মোট ৮টি ইউনিট চারদিক থেকে কাজ করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের পাশের ১০ তলা ও ৬ তলা ভবনে কিছু মানুষ আটকে পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষে জানা যাবে।’
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে