
বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে, খোলা সয়াবিন তেল ও পাম তেলের বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বাণিজ্য সচিব আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে আমদানিকারকরা দাম সমন্বয়ের আবেদন জানিয়েছিলেন। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্য সচিব জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অপরিবর্তিত রাখা হয়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম। ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি মূল্য বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল।
রমজানের আগে আবার ভোজ্যতেলের দাম বাড়ানো হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আতাউর রহমান বলেন, তা নির্ভর করবে সে সময়ের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও সামগ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর। বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো সংকট নেই। বাজার স্থিতিশীল রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
.png)

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলের কোনো প্রশ্ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ মিনিট আগে
চলমান জ্বালানি সংকট নিরসনে পাঁচ দফা কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) অধিবেশনে সংরক্ষিত সদস্য সেলিনা সুলতানার প্রশ্নে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বাপেক্সকে শক্তিশালী, এলএনজি অবকাঠামো সম্প্রসারণসহ সরকারের পরিকল্পনা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মোরেলগঞ্জে মারা যাওয়া দুজন সহোদর। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কৃষিকাজের সময় বজ্রপাতে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে (২২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি।
১ ঘণ্টা আগে