
ঝালকাঠির কাঠালিয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মোরেলগঞ্জে মারা যাওয়া দুজন সহোদর। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কৃষিকাজের সময় বজ্রপাতে এসব ঘটনা ঘটে।
কাঠালিয়ায় মারা যাওয়া দেলোয়ার হোসেন খান (৪০) উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের হারুন চৌকিদারের ছেলে। আজ দুপুরে দক্ষিণ চেঁচরী গ্রামের নতুন বাজার এলাকায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান বলেন, বজ্রপাতে দেলোয়ারের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
এদিকে, মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে ধানখেতে কাজের সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছেন। তারা হলেন মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। বেলা সাড়ে ১১টার দিকে তারা বাড়ির কাছাকাছি একটি ধানখেতে কাজ করছিলেন। সেখানে বজ্রপাতে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের প্রতিনিধি পাঠানো হয়েছে। তাদের পরিবারের জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
.png)

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলের কোনো প্রশ্ন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৫ মিনিট আগে
চলমান জ্বালানি সংকট নিরসনে পাঁচ দফা কর্মপরিকল্পনা সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) অধিবেশনে সংরক্ষিত সদস্য সেলিনা সুলতানার প্রশ্নে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, বাপেক্সকে শক্তিশালী, এলএনজি অবকাঠামো সম্প্রসারণসহ সরকারের পরিকল্পনা দেন তিনি।
১ ঘণ্টা আগে
বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে, খোলা সয়াবিন তেল ও পাম তেলের বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পাকশী রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিককে (২২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ওসি।
১ ঘণ্টা আগে