স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, যা বিপৎসীমার চেয়ে ৫ সেন্টিমিটার কম। জেলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই তথ্য জানিয়েছে।
ডালিয়া পাউবো নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটারকে। বেলা ১১টার দিকে ওই পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার। তবে সকাল ৯টার দিকে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ও ১০টায় ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
উজানের ঢলে এর আগে সোমবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বেড়ে সোমবার রাতে তাঁর ইউনিয়ন টেপাখড়িবাড়ীসহ ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। তবে আজ (মঙ্গলবার) সকালে নদীর পানি কমে যাওয়ার কারণে এসব ইউনিয়নের নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৮ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে