অভিনেত্রীর মামলায় আগাম জামিন নিয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৩: ৩৯
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। ছবি : সংগৃহীত

অভিনেত্রী ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আগাম জামিন নিয়েছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) তিনি স্ট্রিমকে বলেন, ‘মামলার পরপরই আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আদালত থেকে আগাম জামিন নেন। সেই জামিনের কাগজপত্র থানায় পাঠিয়েছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়নি।’

এসআই সালাহউদ্দিন আরও বলেন, ‘বাদী যেখানে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মাত্র একদিন হলো তদন্তভার পেয়েছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।’

এর আগে রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন অভিনেত্রী ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরী।

এজাহারে বলা হয়, আশিয়ান সিটির বিজ্ঞাপনের চুক্তির কথা বলে গত শুক্রবার তাঁকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় প্রতিষ্ঠানের একটি ভবনে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে মারধর, বেঁধে রাখা এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরে কৌশলে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দিয়ে তিনি বের হয়ে আসেন।

এর আগে মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৫ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত