স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বেইজিংয়ের গ্রেট হলে দ্বিপাক্ষিক বৈঠকে তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকে কাঁঠাল রপ্তানির সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন মাহদী আমিন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠাল চীনে রপ্তানি বিষয় চূড়ান্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের ফল, ভেজিটেবলস, অ্যাগ্রোবেসড প্রোডাক্ট, ফিশারিজ, অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভারসিফিকেশন করতে পারি। একই সাথে ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রিতে চীনের বিনিয়োগ করা সম্ভব। একইভাবে বাংলাদেশ থেকে চীনের রপ্তানির সুযোগ রয়েছে।
তিনি বলেন, 'কীভাবে চীনে আমদানি ও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, দুই নেতার বৈঠকে সেই আলোচনা হয়েছে। মাহদী আমিন বলেন, টেক্সটাইল একটা বড় সুযোগ। চীনের প্রধানমন্ত্রী নিজে থেকেই বলেছেন যে গার্মেন্টসের সাপ্লাই চেইনটা আমরা বাংলাদেশে কীভাবে স্ট্রং করতে পারি।'
মাহদী আমিন আরও বলেন, এ জন্য দুই দেশের মধ্যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান করার বিষয়ে কথা হয়েছে। যার মূল উদ্দেশ্য হবে আমাদের এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজানো যেখানে এই ডিপ্লোমেটিক বন্ধনের মাধ্যমে মিউচুয়াল বেনিফিট হবে, উইন উইন হবে।

.png)

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সদর উপজেলার শিবু মার্কেট, জালকুড়ি ও ভূইগড় পর্যন্ত সাদা কাপড়ে কালো রঙে কালিমাখচিত বেশ কিছু পতাকা উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতের আঁধারে অটোরিকশায় এসে কিছু মাদ্রাসাছাত্র এসব পতাকা লাগিয়ে গেছে।
১৫ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ এর প্রস্তাবিত বাজেটে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে তিনি এই হতাশার কথা জানান।
২৫ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গুমের ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনে আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম (আরমান)। বৃহস্পতিবার (২৫ জুন) সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।
৩০ মিনিট আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই পদের বিপরীতে তিনি যে বেতন-ভাতা উত্তোলন করেছেন, তা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে