
বাংলাদেশি পাসপোর্টের নকশায় পরিবর্তন এনে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ’ বাক্যটি যুক্ত করছে সরকার। একই সঙ্গে পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান।
আজ রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ নূরুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ই-পাসপোর্ট চালুর সময় আন্তর্জাতিক বুকলেট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগের অবস্থান ফিরিয়ে আনা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পাসপোর্টের ডেটা পেজে ‘THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL’ বাক্যটি পুনর্বহাল থাকবে।
নতুন অনুমোদিত নকশায় পাসপোর্টের ৩০ ও ৩১ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে স্থান পেয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে।
পাসপোর্টে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সব ধর্মের প্রতীকের জলছাপ যুক্ত করা হয়েছে। স্থান পেয়েছে—জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের সমুদ্রসৈকতের ছবি (নৌকা ছাড়া), টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, বান্দরবানের নীলগিরি, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বান্দরবানের স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, খ্রিষ্টধর্মের হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
অন্য দিকে বিগত সরকারের আমলে যুক্ত করা বেশ কিছু উন্নয়নমূলক কাজের ছবি ও নির্দিষ্ট রাজনৈতিক স্মৃতিচিহ্ন বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ।
.png)

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর ২ হাজার ৩৮ শিশু এখনো উদ্ধার হয়নি, যা মোট নিখোঁজের ১৩ শতাংশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
৫ মিনিট আগে
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘বর্তমানে একদম ফ্রি মিডিয়া, আপনারা আপনাদের মতো কাজ করবেন। আমি মনে করি, মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। আমাদের কাজগুলো ভালো হচ্ছে, নাকি খারাপ হচ্ছে, সেগুলো আপনারা দেখবেন।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২ ঘণ্টা আগে
দুর্ঘটনার কারণে জামালপুরে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ ও রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধনে হামলা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তি ও যুবশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে