দেশে বর্তমানে মুক্ত সংবাদমাধ্যম চলছে: ভোলায় তথ্যমন্ত্রী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ভোলা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৮
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। স্ট্রিম ছবি
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। স্ট্রিম ছবি

দেশে বর্তমানে মুক্ত সংবাদমাধ্যম (ফ্রি মিডিয়া) চলছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘বর্তমানে একদম ফ্রি মিডিয়া, আপনারা আপনাদের মতো কাজ করবেন। আমি মনে করি, মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। আমাদের কাজগুলো ভালো হচ্ছে, নাকি খারাপ হচ্ছে, সেগুলো আপনারা দেখবেন।’

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আন্দালিভ রহমান পার্থ এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমার কখনো আগ্রহ ছিল না যে, আমার পক্ষে ১০ জন সাংবাদিক লিখবেন বা না লিখলে আমি ফোন করে তাদের চাকরি নষ্ট করব। আমার এই চর্চা থেকে বের হতে চাই।’

অর্ধসত্য সংবাদের ব্যাপারে সতর্ক করে তথ্যমন্ত্রী পার্থ বলেন, ‘মাথায় রাখতে হবে, আপনাদের কলমের লিখনিতে যাতে কারও জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয়, এটা নৈতিক দায়িত্ব। কোনো নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না। নীতিমালা করে হয়তো আইনের মধ্যে আনতে পারব। তবে নৈতিকভাবে মাথায় রাখতে হবে, একটি হাফ-ট্রুথ (অর্ধসত্য) সংবাদের জন্য যাতে কারো ক্ষতি না হয়। আবার কারো বেশি প্রশংসাও যাতে না হয়।’

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য পার্থ বলেন, ‘আমি সংবাদ মাধ্যমের ওপর কখনো হস্তক্ষেপ করি নাই। আমি বিশ্বাস করি ২০টি টিভি চ্যানেল ও হাজার হাজার পত্রিকা আপনার পক্ষে থাকলেও আল্লাহ যদি না চায় আপনি থাকতে পারবেন না। এর সবচেয়ে বড় উদাহরণ এই ফ্যাসিস্ট রেজিম। …আমার কখনো আগ্রহ ছিলো না যে, আমার পক্ষে ১০ জন সাংবাদিক লিখবে বা না লিখলে আমি ফোন করে তাদের চাকরি নষ্ট করব। আমার এই চর্চা থেকে বের হতে চাই।

সাইবার বুলিং নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সাইবার বুলিং একটা বড় ইস্যু। এ ধরনের নিউজের জন্য সংবাদের সৃজনশীলতা অনেক কমে গিয়েছে। মানুষ দেখলেই বলে এটা ফেইক নিউজ। একটি সঠিক নিউজ দেখলেও মানুষ এখন সন্দেহ প্রকাশ করেন।’

মন্ত্রী পার্থ বলেন, আপনারা সমালোচনা করবেন। যে বরাদ্দগুলো দিচ্ছি, যে কাজগুলো করার চেষ্টা করছি, এগুলো কী সততার সঙ্গে হচ্ছে কিনা সেগুলো ব্যাপারে জানাবেন। আমাদের নিয়ে সংবাদ করবেন সাহায্য করার জন্য, যাতে সঠিকভাবে কাজটা করতে পারি। খেয়াল রাখতে হবে, ওই সংবাদের মধ্যে যাতে দূষিত কিছু না থাকে।

ভোলা প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম, বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর পলিটিক্যাল সেক্রেটারি জিয়া উল মোরশেদ চৌধুরীসহ অন্যরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত