
সংসদ থেকে অবহিত করলেই সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
আজ বুধবার (২২ জুলাই) মুঠোফোনে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, ‘যদি সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে রেফার (পাঠানো) করা হয়, তবেই এর আইনগত দিকগুলো বিশ্লেষণ করে একটি নিষ্পত্তি করা যাবে।’
তিনি আরও বলেন, ‘মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও নিয়ম হচ্ছে এ বিষয়ে সংসদের রেফার লাগবে। এর আগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না। সংসদ থেকে বিষয়টি আসার পর আমরা সামগ্রিক বিষয় চিন্তাভাবনা করে ব্যবস্থা গ্রহণ করতে পারব।’
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে