
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। ‘একান্ত ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিওকাণ্ডের জেরে বুধবার (২২ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) জামায়াত বিবৃতিতে জানিয়েছিল, ভিডিওর বিষয় তাদের নজরে এসেছে। ঘটনার খোঁজখবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বুধবার বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনের বৈঠকে সভাপতিত্ব করেন আমির ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।’
পরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ বিষয়ে সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে জানানোর সিদ্ধান্ত হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিক চিঠি পেলে গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্ট্রিমকে বলেন, ‘আমার মতে, সদস্য পদ বাতিল হওয়ার কথা। এর বেশি আপাতত বলা যাচ্ছে না।’
বর্তমান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্ট্রিমকে জানান, বিষয়টি নিয়ে মন্তব্য করার আগে তাঁকে আইন দেখতে হবে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনেও এমপি নির্বাচিত হন।
সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুলের একান্ত ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল।
-2021b7-256x144.webp)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে সময় দেওয়া হলেও এখনো সংশোধন হতে দেখা যাচ্ছে না। এ সময় বেশিদিন দীর্ঘায়িত হবে না। অমানিশার অন্ধকার যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।
২ ঘণ্টা আগে
জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরোনো রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ১৫০ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।
১১ ঘণ্টা আগে
বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তিনি বলেন, জনগণের দাবি পূরণে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই ঘরে ফিরব।
১২ ঘণ্টা আগে-b654d3-256x144.webp)
চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১-দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, জনগণের অধিকার আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠান করেই ঘরে ফিরবেন। লংমার্চে সরকার বাধা দিলে ৬ দফা দাবি সরকার পতনের এক দফায় রূপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী জোটের নেতারা।
১৩ ঘণ্টা আগে