স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকারসহ সব নির্বাচনসংক্রান্ত তথ্য হালনাগাদে ‘ইলেকশন শিডিউল ম্যানেজমেন্ট মডিউল’ নামে নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সময়মতো নির্বাচনের তফসিল ঘোষণার সুবিধার্থেই এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
ইসি জানিয়েছে, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য এই সফটওয়্যারে সংরক্ষিত থাকবে।
এছাড়া সর্বশেষ নির্বাচনের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণ এবং প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও নির্বাচনসংক্রান্ত মামলার তথ্য অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে সহজেই নির্দিষ্ট সময়ে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারবে কমিশন।
ইসি ইতিমধ্যে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের এই সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে বলেছে। চিঠিতে কর্মকর্তাদের আগামী ১৫ মে-র মধ্যে আবশ্যিকভাবে সব তথ্য ইনপুট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

.png)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলায় এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিল করা হয়েছে। এতে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
৩০ মিনিট আগে
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান ( স্নিগ্ধা চৌধুরী)। রোববার দিবাগত রাত সোয়া বারটার দিকে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে