স্ট্রিম প্রতিবেদক

এক-এগারোতে (ওয়ান-ইলেভেন) হওয়া মানবতাবিরোধী অপরাধের স্বতঃপ্রণোদিত (সুও মোটো) তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময়ের কোনো অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হলে প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের ব্রিফিং কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এক-এগারোর সময় যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, সেগুলো যদি আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়, তবে আমরা সেগুলো তুলে নিয়ে আসব।’
এক-এগারোর অন্যতম কুশীলব ও সদ্য আটক হওয়া আফজাল নাসেরকে ট্রাইব্যুনালের কোনো মামলায় আনা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘এক-এগারোর মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদেরই সম্পৃক্ততা পাব, ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে (সুও মোটো) সেগুলো ইনভেস্টিগেশন করবে।’
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘তদন্তের পর বিচারের সম্মুখীন করার মতো পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে।’

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে