স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জমে উঠেছে পশুর হাট। হাটে গরুর পাশাপাশি বিক্রি বেড়েছে ছাগলের। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন বিক্রেতারা। বড় আকারের ছাগলের বিক্রি কম হলেও ক্রেতাদের নজর বেশি মাঝারি আকারের ছাগলের দিকে।
শনিবার চুয়াডাঙ্গার নয়মাইল পশুর হাটে গিয়ে দেখা যায়, গরুর পাশাপাশি দেশি জাতের ছাগল উঠেছে বেশি। তবে ক্রেতা তুলনামূলক কম।
দেশি জাতের মাঝারি সাইজের ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানিয়েছে বিক্রেতারা। এসব ছাগল বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকায়। বড় আকারের ছাগলের দাম ২৫ থেকে ৩৫ হাজার টাকা।
ছাগল কিনতে আসা রাকিবুল হাসান বলেন, দীর্ঘ সময় ধরে হাট ঘুরে দেখলাম। একটি দেশি জাতের ছাগল ২০ হাজার টাকা দিয়ে কিনলাম। দাম মোটামুটি ঠিক আছে।
ছাগল বিক্রেতা হাসান আলী বলেন, ক্রেতারা বেশিরভাগ ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে ছাগল কিনতে চায়। বাজারে অনেক বড় ছাগল আছে। ক্রেতা একবারেই নেই।
চুয়াডাঙ্গার জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক আ হা ম শামিমুজ্জামান বলেন, প্রতিবছরের মতো এবারও চুয়াডাঙ্গা জেলার চাহিদা পূরণ করে সারা দেশে কোরবানির পশু সরবরাহ করা সম্ভব হবে। গরু ও ছাগল মোটাতাজাকরণের জন্য চুয়াডাঙ্গা অত্যন্ত উপযোগী জেলা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, এ বছর কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২০০ ছাগল। এ ছাড়া রয়েছে ৪৪ হাজার ৩৯৬ গরু, ১১৬ মহিষ এবং আড়াই হাজার ভেড়া। এবার জেলার ৫টি পশুর হাটে ৩০০ কোটি টাকার ছাগল বিক্রি হবে বলে আশা করছেন প্রাণী সম্পদের কর্মকর্তারা।

.png)

উপকূলীয় জেলা বাগেরহাটে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাতে পৌরসভাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষেরা।
৩ মিনিট আগে
রাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।
২২ মিনিট আগে
রংপুর শহরে বাস চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। তবে মাদ্রাসা সুপারের মৃত্যুতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের পর দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। রোববার সকালে ১০টার দিকে রংপুরের মডার্ন মোড় তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বাসের ওপর পড়ে। এতে কেউ হতাহত না হলেও, বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে