স্ট্রিম প্রতিবেদক

দেশে ইন্টারনেট ব্যবহারে ‘কপি-পেস্ট’ করার প্রবণতা সবচেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৮৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারীর সবচেয়ে বেশি প্রচলিত দক্ষতা হিসেবে চিহ্নিত হয়েছে এই প্রবণতা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দেশে ব্যক্তিপর্যায়ে মোট ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে শহর ও গ্রামের মধ্যে ব্যবহারে বড় ব্যবধান রয়েছে। শহরে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা ৪৩ দশমিক ৬ শতাংশ।
জরিপে আরও দেখা যায়, দেশের মোট জনসংখ্যার ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন; তবে নিজস্ব মোবাইল ফোন রয়েছে ৬৪ দশমিক ৪ শতাংশের। অন্যদিকে কম্পিউটার ব্যবহারের হার এখনো খুবই সীমিত—মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারে ঢাকা শীর্ষে এবং পঞ্চগড় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। একইভাবে কম্পিউটার ব্যবহারের দিক থেকেও ঢাকার পরিবারগুলো এগিয়ে থাকলেও সবচেয়ে পিছিয়ে রয়েছে ঠাকুরগাঁও।
ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে ৬৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী সরকারি চাকরি-সংক্রান্ত তথ্য খুঁজেছেন। এছাড়া ৪৯ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারী খেলাধুলাবিষয়ক তথ্য দেখেছেন। তবে অনলাইনে কেনাকাটার হার এখনো সীমিত, যা মাত্র ১১ দশমিক ৬ শতাংশ।
ডিজিটাল দক্ষতার পাশাপাশি নিরাপত্তা সচেতনতায় কিছু ইতিবাচক দিক উঠে এসেছে। ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, সাইবার আক্রমণের শিকার হলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তবে ভাইরাস ও ম্যালওয়্যারকে ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে উচ্চমূল্য ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা। জরিপ অনুযায়ী, ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ বেশি দামের কারণে ইন্টারনেট ব্যবহার করতে চান না।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে