স্ট্রিম প্রতিবেদক

ছয় মাসেই জনগণের প্রতিনিধিত্বমূলাক সরকার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ২০১৮ ও ২০২৪ সালে ভোটাধিকার বঞ্চিত মানুষ গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বেছে নিয়েছে। জনগণ সরকারের প্রতি অভূতপূর্ব সমর্থন দিচ্ছেন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, ছয় মাসে দেশে বাকস্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিপক্ষের উসকানিমূলক আচরণেও সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। কারও রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করেনি। বিএনপি সরকার সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য তৈরি করছে।
সরকারের কর্মকাণ্ডের ওপর ধারণাপত্রে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা অর্থনীতিতে সংস্কার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে–স্কেল প্রণয়নের কাজ অনেকটাই চূড়ান্ত হওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ–পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। বর্তমান পরিস্থিতি একটি ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা। তাই নির্বাচনী ইশতেহার ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার।
তিনি বলেন, যুগপৎ আন্দোলনের সব দলকে ঐক্যবদ্ধ করা হয়েছে। নোট অব ডিসেন্টসহ জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়ন করা শুরু করেছে। সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে সরকার।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিভিন্ন দেশে তেলের দাম বাড়লেও, দীর্ঘ সময় পর্যন্ত সরকার দাম বৃদ্ধি করেনি। বিপরীতে সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছে। পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পরপরই যেন সিন্ডিকেট না হয়, কৃত্রিমভাবে দাম না বাড়ে, সেই উদ্যোগ নেওয়া হয়।
মাহদী আমিন বলেন, ঈদুল ফিতরের পরে ঈদুল আজহাতে দীর্ঘদিন পরে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। সরকারের দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন– সবাইকে এক করে প্রত্যেক শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিরাজমান সংকট নিরসনের মাধ্যমে জনগণের স্বস্তির জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)

চট্টগ্রামে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের বাঁশখালী ও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশরাফ আলী খান (৩৬), নিশান (৩৬), আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও আব্দুর রহম
১৬ মিনিট আগে
চীনের প্রযুক্তি, গবেষণা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করার উদ্যোগ নেবে সরকার। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটি আয়োজিত সিম্পোজিয়ামে বাণিজ্যমন্ত্রী খন্দক
১ ঘণ্টা আগে
২০০৭ সালের ২৯ মার্চ রাত। দেশের ছয়টি কারাগারে তখন কড়া নিরাপত্তা। কারাগারের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। ভেতরে প্রস্তুত রাখা হয়েছে ফাঁসির মঞ্চ। তবে ঠিক কখন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তা শেষ মুহূর্ত পর্যন্ত প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় জঙ্গির মধ্যে ছিলেন নিষিদ
২ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট