স্ট্রিম প্রতিবেদক

মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের নতুন নাম দেওয়া হয়েছে সার্কেল। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষ থেকে এয়ারটেলের নতুন এই নাম ঘোষণা করা হয়।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও জিয়াদ সাতারা জানান, সার্কেল নাম ধারণের মধ্য দিয়ে এয়ারটেলের ১৬ বছরের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করল। তবে এতে গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেল ব্যবহারকারী সবাই স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবর্তিত ডিজিটাল বাস্তবতায় মানুষের বদলে যাওয়া যোগাযোগের ধরন বিবেচনায় রেখে নতুন ব্র্যান্ডটি করা হয়েছে। সার্কেলের ব্র্যান্ড প্রতিশ্রুতি ‘আসল সংযোগ, সব সময় সচল’। তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকায় অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে রবি আজিয়াটা।
প্রতিষ্ঠানটির ভাষ্যে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। এমএফএস ওয়ালেট, অ্যাকাউন্ট, লেনদেন ও গ্রাহক তথ্য সম্পূর্ণ নিরাপদ এবং সচল থাকবে।
এয়ারটেল রবি আজিয়াটা লিমিটেডের মালিকানাধীন একটি ব্র্যান্ড। পাবলিক লিমিটেড কোম্পানি রবি আজিয়াটার সিংহভাগ মালিকানা মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপের। এছাড়া ভারতের এয়ারটেলের ২৮.১৮ শতাংশ এবং সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ মালিকানা রয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাকের পর দেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প। অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার তাই সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
২৫ জুলাই ২০২৬
মহাকাশে গেলে শুধু শরীরই নয়, মানুষের মস্তিষ্কেও পরিবর্তন আসে। বিজ্ঞানীদের মতে, নভোচারীদের মস্তিষ্কে এই পরিবর্তন ভবিষ্যতে চাঁদের বাইরের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
০৮ জুলাই ২০২৬
দেশীয় শিল্পের বিকাশ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (১৬ জুন) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
১৬ জুন ২০২৬
প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সেবা সহজ করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
২১ মে ২০২৬