-33b7e5-480x270.webp)
বরিশালে যাত্রী ওঠানো নিয়ে বাস মালিক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের দ্বন্দ্বে ঢাকাসহ ১৭টি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল থেকে ঢাকা, পিরোজপুর ও খুলনাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন অটোরিকশা চালকেরা। তারা মহাসড়কে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী কয়েকটি বাস আটকে মীরগঞ্জ সড়কে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে মাহিন্দ্রা ও অটোরিকশার যাত্রী তুলতে গেলে বাধা দেন বাস মালিক সমিতির কর্মচারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার (২৪ আগস্ট) দুই পক্ষের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ধর্মঘটের ডাক দেন অটোরিকশা চালকেরা।
ওই ঘটনার জেরে আজ দুপুর ১২টা থেকে মহাসড়কে মাহিন্দ্রা ও অটোরিকশা বন্ধের দাবিতে ঢাকা-বরিশালসহ অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিকেরা। এতে নগরের বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়।
মাহিন্দ্রাচালক আলী হোসেন বলেন, ‘নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলতে গেলে বাস মালিক সমিতির কর্মচারীরা আমাদের মারধর করেন। নিয়মিত ট্যাক্স দিয়ে গাড়ি চালালেও আমাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।’
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন বলেন, ‘থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তার আগ পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে