সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২: ৪৩
স্ট্রিম কোলাজ

সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুক্রবার (৭ আগস্ট) রাতে সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাকের সংঘর্ষে দুজন এবং শনিবার ভোরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় এক অটোরিকশাচালক প্রাণ হারান।

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার নলকা ওভারপাস এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী বাসটি রাত দেড়টার দিকে নলকা ওভারপাস এলাকায় পৌঁছলে পাশ থেকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ ও আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বরাটিয়া বাজার এলাকায় বাসচাপায় অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন তিন যাত্রী। শনিবার (৮ আগস্ট) ভোর ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের বাসটি বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত