স্ট্রিম ডেস্ক

৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হতে যাচ্ছে আজ। জাতীয় সংসদ-সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন। পরে গেজেট প্রকাশের পর শুক্রবার বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ-সদস্য। জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে একটি শূন্য রয়েছে। সংরক্ষিত নারী আসনসহ সংসদে মোট ৩৫০টি আসন থাকলেও বিএনপির আসলাম চৌধুরীর সংসদ-সদস্যপদ আদালত বাতিল করায় এবার ভোটার সংখ্যা ৩৪৯ জন।
সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে।
সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। আবদুর রহমান বিশ্বাস নির্বাচিত হওয়ার পর পরবর্তী নির্বাচনগুলোতে সরকারদলীয় প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে এবার ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেবেন। তাদের ভোটগ্রহণ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ-সদস্যরা নির্দিষ্ট পদ্ধতিতে ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ভোট দেবেন। ভোট শেষে ব্যালট নির্ধারিত বাক্সে জমা নেওয়া হবে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ভর্তি হয়েছে ১ হাজার ২১ ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৩৫ জনই চলতি আগস্ট মাসের ২০ দিনে। জুলাইয়ে ৩৬০ আর এর আগের ছয় মাসে ভর্তি হন বাকি ১২৬ জন।
১৯ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সংসদ সদস্যদের সামনে ভোটের কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২৫ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তিনটি সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি পালন ও যানবাহন চলাচলে
১ ঘণ্টা আগে
কলেরা প্রতিরোধে দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে