স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (১১ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তিনি।
বৈঠকে বাংলাদেশে অত্যাধুনিক ‘এআই ট্রেনিং সেন্টার’ স্থাপনের ওপর জোর দেন আইসিটি মন্ত্রী। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত চার দশকে বাংলাদেশে চীনের প্রযুক্তিগত বিনিয়োগ দেড় বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ মানুষ এখন মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে। এছাড়া চীনা বিনিয়োগের মাধ্যমে ১০ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’
রাষ্ট্রদূত আরও জানান, চীনের সহযোগিতায় বাংলাদেশে স্থাপিত মোবাইল কারখানাগুলো থেকে প্রতি বছর ৮০ লাখেরও বেশি ডিভাইস বাজারজাত হচ্ছে। জাতীয় ডেটা সেন্টার এবং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পেও চীনা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভবিষ্যতে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে একমত পোষণ করেন তাঁরা।
এছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে এবং ২০২৭ সালে সাংহাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড রেডিওকমিউনিকেশন কনফারেন্স’-এর বিষয়ে বাংলাদেশের সমর্থন কামনা করে চীন।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি এবং হুয়াওয়ে ও জেডটিই-এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৭ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে