স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও কাচের গুড়া জব্দ করেছে র্যাব-৫। গোপন খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে র্যাবের রাজশাহীর সিপিএসসির একটি দল।
বুধবার (এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাহিনীটি। তাদের ধারণা, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য সেখানে রাখা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, একটি সাদা প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ব্যাগ দুটি তল্লাশি হলে বিস্ফোরক তৈরির উপকরণ পাওয়া যায়। এর মধ্যে সাদা ব্যাগে ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং লাল ব্যাগে ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাচের গুড়া ছিল।
র্যাব জানায়, বিস্ফোরক উপাদানগুলো তাৎক্ষণিকভাবে জব্দের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি সাধারণ ডায়েরির (জিডি) করে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে তারা।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, র্যাবের জব্দ করা আলামত আদালতে জমা দেওয়া হবে। জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত হবে। জড়িত কাউকে শনাক্ত করা গেলে তখন এ ব্যাপারে মামলাও হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে