সুন্দরবন থেকে লোকালয়ে অজগর, উদ্ধার করে বনে অবমুক্ত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাতক্ষীরা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২০
সুন্দরবন-সংলগ্ন লোকালয় থেকে অজগর উদ্ধার। ছবি: সংগৃহীত
সুন্দরবন-সংলগ্ন লোকালয় থেকে অজগর উদ্ধার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন-সংলগ্ন লোকালয়ে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকার একটি হাঁস-মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। পরে অজগরটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মুক্তার গাজী জানান, সকালে হাঁস-মুরগি ঘর থেকে বের না হওয়ায় তাঁর সন্দেহ হয়। পরে ঘরের ভেতর তাকিয়ে তিনি অজগরটি দেখতে পান। এ সময়ে সাপটি ছয়টি হাঁস-মুরগি খেয়েছে বলে তিনি দাবি করেন। পরে তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও সিপিজি সদস্যদের খবর দেন।

বনকর্মী ও স্থানীয় সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এর দৈর্ঘ্য ৮ থেকে ১০ ফুট এবং ওজন ২৫ থেকে ৩০ কেজি বলে জানা গেছে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরফান উদ্দিন জানান, অজগরটি উদ্ধার করে বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার গভীর ও নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, জলবায়ু পরিবর্তন ও খাবারের সংকটের কারণে প্রায়ই সুন্দরবনের বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। লোকালয়ে কোনো বন্য প্রাণী দেখা গেলে সেটিকে বিরক্ত বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত