স্ট্রিম প্রতিবেদক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে দলটির পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়। চিঠির সঙ্গে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার আদেশও পাঠানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ‘দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে ইসির করণীয় কিছু নেই। চিঠি আসতে হবে স্পিকারের কাছ থেকে। কেননা, সংবিধানে দল থেকে বহিষ্কার হলে এমপি পদ শূন্য হওয়ার বিষয়ে কিছু বলা নেই। সেখানে পদত্যাগের কথা বলা হয়েছে।’

.png)

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কৌশল ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে।
৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সম্ভাবনা ও নতুন নিয়োগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের ভাষ্য, এ বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
২৯ মিনিট আগে
১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন দেশের ৬৩ বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, গণরায়ের বাস্তবায়নে অনীহা রাষ্ট্রীয় রূপান্তরের সম্ভাবনাকে বিপন্ন করবে এবং এতে রাজনৈতিক আস্থা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. আফতাব মজুমদার জয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে আদালতে নেওয়া হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক। এদিকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এনসিপি।
৩৫ মিনিট আগে