
জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বিলের কার্যক্রমের আগে সংসদ থেকে দুই দফা ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
রোববার রাত ৭টা ৫৬ মিনিটে প্রথম দফায় ওয়াকআউট করেন তারা। পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে উঠলে তারা অধিবেশন থেকে বেরিয়ে যান।
এরপর জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও গুম প্রতিরোধসংক্রান্ত আইন বিল সংসদে উত্থাপনের ঠিক আগে দ্বিতীয় দফায় ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বিরোধী দলের ওয়াকআউটের পর জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) বিল, গুম প্রতিরোধসংক্রান্ত আইন নিয়ে সংসদের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
.png)






