ট্রলারে বজ্রপাত, দুই জেলের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পটুয়াখালী (রাঙ্গাবালী)

রাঙ্গাবালীতে বজ্রপাতে মৃত দুই জেলে। ছবি: সংগৃহীত
রাঙ্গাবালীতে বজ্রপাতে মৃত দুই জেলে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে।

তারা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারে তার ভাই ইমনসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেলে নদীতে জাল ফেলার সময় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে ইমন ও শাকিবের মৃত্যু হয়।

যুগিরহাওলা ইউনিয়নের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাদের দুজনের মৃত্যু হয়।

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর বিষয়টি শুনেছি। তাদের বাড়ি পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত