স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। ফলে ছয়দিন পর খুলে দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। এরপর তিনি কথা বলেছেন মা-বাবার সঙ্গেও।
তবে চিকিৎসকেরা জানিয়েছেন, আশঙ্কা এখনো কাটেনি। লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হলেও তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে (অবজারভেশনে) রাখা হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খোলা হয়। এর আগে সকালে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ইমতিয়াজের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। চিকিৎসকরা নতুন সিটি স্ক্যানে দেখেন—ইমতিয়াজের মাথায় রক্তক্ষরণ নেই। এরপরই তাঁর লাইফ সাপোর্ট সরানোর সিদ্ধান্ত নেন তাঁরা।
তবে চিকিৎসকেরা বলছেন, ইমতিয়াজের কনশাস লেভেল (চেতনার মান) এখনো স্বাভাবিকের নিচে। আগামী ২৪ ঘণ্টা পার না হলে তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘ইমতিয়াজের অবস্থার উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট ছাড়াই তিনি এখন চিকিৎসাধীন।’
গত ছয়দিন ইমতিয়াজের মা শাহনাজ আমিন ছেলের জন্য আইসিইউর দরজার সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন। ভেতর থেকে শুধু যন্ত্রের শব্দ শুনতেন। আজ ছয়দিন পর ছেলের মুখ থেকে প্রথমবার শুনলেন একটি শব্দ, ‘আম্মু...’।
শাহনাজ কাঁপা কণ্ঠে বললেন, ‘আমি যেন নতুন করে জন্ম নিলাম। এত দিন ধরে শুধু কাচের জানালার ওপার থেকে তাকিয়ে থেকেছি। আজ আমার ছেলেটা আমাকে ডেকেছে। আল্লাহর কাছে শুধু দোয়া করি, এই ডাক যেন আর হারিয়ে না যায়।’
উল্লেখ্য, গত শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় কয়েক দফা সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন ও প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফও এ সময় আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, শিক্ষার্থীদের রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হচ্ছে, একজনকে ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে। সেদিন গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে ইমতিয়াজ একজন।

উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
৩৬ মিনিট আগে
জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে