ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
স্ট্রিম প্রতিবেদক

তুরস্কে ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এর সাইডলাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় হরমুজ প্রনালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে।
ব্রিফিংয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট মোকাবিলায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। সাঈদ খাতিবজাদেহ বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। ড. রহমান বলেন, ‘হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পাওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় আমরা কৃতজ্ঞ।’ ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ হলেও জাহাজ চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে ‘বাংলার জয়যাত্রা’ ও একটি তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রদূত জাহানাবাদি বর্তমান সংকটে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ এবং পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামকে শোক বইয়ে স্বাক্ষরের জন্য মনোনীত করায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া রেড ক্রিসেন্টের মাধ্যমে ইরানে চিকিৎসা সামগ্রী পাঠানোয় তিনি বাংলাদেশকে ধন্যবাদ দেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরান থেকে আজারবাইজানে ১৮৬ জন বাংলাদেশির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ইরান সরকারকে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

.png)

ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনকে ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
২ ঘণ্টা আগে
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত প্রদানের জন্য মাত্র এক দিন সময় বেঁধে দেওয়াকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় আইনে নির্দিষ্ট ধারা যুক্ত করে ফ্যাসিবাদের সমর্থক, রাষ্ট্রীয় সুবিধাভোগী ও জুলাই গণহত্যার সাফাই গাওয়া ব্যক্তিদের শিক্ষকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
২ ঘণ্টা আগে
পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত হবিগঞ্জ শহরে প্রবেশ করতে না পেরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
২ ঘণ্টা আগে