স্ট্রিম প্রতিবেদক

প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সেবা সহজ করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ২০২৬ উপলক্ষে এ আয়োজন করা হয়। প্রতি বছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
মাহবুব আনাম বলেন, ‘কেউ যেন পিছিয়ে না থাকে এই নীতি মেনে ওয়েবসাইট ও অ্যাপ তৈরি হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাথায় রেখেই এখন থেকে ডিজিটাল সেবার নকশা হবে। এটি দয়া নয়; তাদের অধিকার।‘
মন্ত্রী আরও বলেন, নতুন প্রযুক্তির সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে। দেশের প্রতিবন্ধী সন্তানদের সম্পদে পরিণত করতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল অভিগম্যতায় (অ্যাক্সেসিবিলিটি) অবদান রাখা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোগকে সহযোগিতা দেবে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিকদের জন্য ডিজিটাল সেবা সহজ করতে কাজ করছে সরকার।
আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বলেন, ডিজিটাল সেবা সহজ করতে সরকারি-বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ডিজিটাল অভিগম্যতায় বিশেষ অবদানে পাঁচটি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। এগুলো হলো—সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি সার্ভিস ম্যানেজমেন্ট ও ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম, বাংলাদেশ পুলিশের অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সার্ভিস, স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি’র গ্রাম আদালত মোবাইল অ্যাপ এবং ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাইব্যাংকিং।
অনুষ্ঠানে বক্তব্য দেন এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক, অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য, সাইটসেভার্সের অমৃতা রেজিনা রোজারিও, ফ্রেন্ডশিপের আয়েশা তাসিন খান এবং সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।
অনুষ্ঠান শেষে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব উদ্ভাবনের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আগামী দিনের লড়াই নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান।
১৩ মিনিট আগে
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৩৪ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহায় রাজধানীর আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে