বিশ্বকাপের নক্ষত্র—৬
স্ট্রিম ডেস্ক

আধুনিক ফুটবলের অন্যতম সেরা ‘বক্স-টু-বক্স মিডফিল্ডার’ হিসেবে পরিচিত উরুগুয়ের খেলোয়াড় ভালভার্দে। রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম ‘পাওয়ারহাউজ’ তিনি। ২৭ বছর বয়সী ফেদেরিকো ভালভার্দে মূলত সেন্ট্রাল মিড বা রাইট ব্যাকে খেলেন।
মাঝমাঠ নিয়ন্ত্রণের বাইরেও রাইট-উইং পজিশনেও সমানভাবে কার্যকর তিনি। তার বক্সের বাইরে থেকে নেওয়া দ্রুত গতির শট প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
তাকে নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ভালভার্দের মধ্যে ফুটবলীয় সব গুণ রয়েছে। তার ক্ষিপ্র গতির দৌড় ও শর্ট অনবদ্য।
সাবেক মাদ্রিদ কোচ জাভি আলোনসো ফেদেকে নিয়ে বলেছিলেন, তার মতো সব পজিশনে খেলতে পারা খুব কমসংখ্যক খেলোয়াড় দেখেছি।
খুব কম বয়সেই রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ভালভার্দে। তার ট্রফির ঝুলিতে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি স্প্যানিশ লা লিগা, দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং একটি ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ শিরোপা।

২০২১-২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের করা জয়সূচক গোলটিতে তিনি অ্যাসিস্ট করেছিলেন। উরুগুয়ে জাতীয় দলের হয়েও তিনি এখন মাঝমাঠের প্রধান ভরসার প্রতীক।
লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭১ ম্যাচ খেলে ৪১ গোল ও ৪৪ এসিস্ট আছে তার। মাঝমাঠের খেলোয়াড় হয়েও গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্ট দিয়ে দলের জয়ে অবদান রাখছেন ভালবার্দে। উরুগুয়ের হয়ে এ পর্যন্ত ৯টি গোল করেন তিনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপে অভিষেক হয় ফেদে ভালভার্দের। তবে সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ ভালভার্দের ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সুয়ারেজ-কাভানি যুগের পর দলের দায়িত্ব এখন তার হাতে।
ক্যারিয়ারের শুরুতে পাতলা গড়ন ও দ্রুতগতির কারণে তাকে ‘এল পাহারিতো’ বা ছোট পাখি ডাকা হতো। কিন্তু তার আগ্রাসী খেলা ও শক্তি দেখে উরুগুয়ের প্রাক্তন কোচ পডিয়েগো আলোনসো তাঁর নতুন নাম দেন ‘এল হালকন’ বা বাজপাখি ।
২০২২-২৩ মৌসুমে কোচ কার্লো আনচেলত্তি বাজি ধরেছিলেন যে, ভালভার্দে যদি মৌসুমে ১০টি গোল না করতে পারেন, তবে তিনি কোচিং থেকে অবসর নিবেন। ভালভার্দে সেবার ১২টি গোল করেছিলেন।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রাখল লিওনেল মেসির আর্জেন্টিনা। ১১১ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিলো ম্যাচ। ১১২ মিনিটে মাঠের সব সমীকরণ বদলে দেন জুলিয়ান আলভারেজ।
২ ঘণ্টা আগে
জুড বেলিংহামের অনবদ্য পারফর্ম্যান্সে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে থ্রি-লায়ন্সরা।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের ২৫ বছর বয়সী মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সকালে কেপ টাউনের শটশেফ্লুফ এলাকার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৪ ঘণ্টা আগে
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। তানজিদ হাসানের ৯৪ এবং সৌম্য সরকারের ৬৯ রানে ভর করে জিম্বাবুয়ের দেওয়া ২০০ রানের লক্ষ্য সহজেই পার করে টাইগাররা।
১৬ ঘণ্টা আগে