স্ট্রিম প্রতিবেদক
আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) সংসদে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য জানান।
প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, দেশের ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে ৫৫টি কর্মসংস্থান উপযোগী কোর্স নেওয়া হচ্ছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, সুসংহতকরণ এবং ভাষাগত সমস্যা দূর করতে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে মন্ত্রণালয়।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতার কারণে বর্তমানে বিকল্প শ্রমবাজারে গুরুত্ব দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ চুক্তির খসড়া পাঠানো হয়েছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করা, জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বৃদ্ধি এবং উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, মরিশাস ও পর্তুগালসহ ইউরোপে কর্মী পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ায় মৌসুমি কর্মী পাঠাতে ৬টি সমঝোতা স্মারক সইয়ের কাজও চলছে। নওগাঁর বান্দাবাড়িয়া এবং রানীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং ও ড্রাইভিংয়ের মতো আধুনিক ট্রেড চালু করা হবে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের কম শিক্ষিত নারী-পুরুষ ও বিধবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও বাস্তবায়ন হবে।
বিমানবন্দরে প্রবাসীদের সেবার বিষয়ে নীলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, তিন বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের লাগেজ গ্রহণ ও র্যাপিং, সত্যায়ন ও ইমিগ্রেশনসহ বিভিন্ন কাজে সহায়তা করছে। এছাড়া প্রবাসীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই, সংবাদপত্র, টেলিভিশন ও ৩০ শতাংশ ছাড়ে প্রবাসী ক্যাফেতে খাবারের সুবিধা দেওয়া হচ্ছে।
আরিফুল হক চৌধুরী জানান, প্রথমবারের মতো রাষ্ট্রীয় খরচে প্রবাসী কর্মীদের মৃতদেহ দেশে আনা, বাড়িতে পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।
কারাগারে থাকা নারী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, দূতাবাসে যোগাযোগ করে ইতোমধ্যে অনেককে ফিরিয়ে আনা হয়েছে এবং যেকোনো তথ্য পেলে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হবে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৫ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে