স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ম্যানেজমেন্ট ক্লাব (ডিইউএমসি) এবং শামীম গ্রুপের যৌথ উদ্যোগে জাতীয় পর্যায়ের লোগো ডিজাইন প্রতিযোগিতা ‘ইঙ্কওয়ার্কস’ শুরু হয়েছে। তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতাকে করপোরেট রূপ দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের যেকোনো প্রান্তের আন্ডার-গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ হলো শামীম গ্রুপের দর্শন ও ব্যবসায়িক লক্ষ্যকে ধারণ করে এমন একটি অনন্য ও পেশাদার লোগো তৈরি করা। বিজয়ীর ডিজাইন করা লোগোটি শামীম গ্রুপের অফিশিয়াল করপোরেট লোগো হিসেবে স্বীকৃতি পাবে।
প্রতিযোগিতার নিয়মানুযায়ী, শুধুমাত্র আন্ডার-গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা এককভাবে অংশগ্রহণ করতে পারবেন; কোনো দলগত নিবন্ধন গ্রহণ করা হবে না। প্রাথমিক লোগো জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হলেও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অফলাইনে হবে।
বিজয়ীদের জন্য সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকার প্রাইজ পুল রাখা হয়েছে।
ডিইউএমসি জানায়, তারা দীর্ঘকাল ধরে শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। শামীম গ্রুপের সঙ্গে এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের তরুণ ডিজাইনারদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা জাতীয় পর্যায়ে উপস্থাপনের সুযোগ পাবে।
আগ্রহী প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে তাদের ডিজাইন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিযোগিতার বিস্তারিত গাইডলাইন এবং নিবন্ধনের নিয়মাবলি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে