স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বাংলাদেশ ও সৌদি আরব যখন নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার উদ্যোগ নিয়েছে, তখন এই আমন্ত্রণ এল।
রোববার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সাক্ষাৎ করে এই আমন্ত্রণ পৌঁছে দেন।
এ বিষয়ে সোমবার সকালে গণমাধ্যমকে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স। পারস্পরিক সুবিধাজনক সময়ে মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরে আগ্রহের বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করবে। সৌদি সরকার ও দেশটির বেসরকারি খাত উভয়ই বাংলাদেশে বিনিয়োগে জোরালো আগ্রহ প্রকাশ করেছে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ভর্তি হয়েছে ১ হাজার ২১ ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৩৫ জনই চলতি আগস্ট মাসের ২০ দিনে। জুলাইয়ে ৩৬০ আর এর আগের ছয় মাসে ভর্তি হন বাকি ১২৬ জন।
২১ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সংসদ সদস্যদের সামনে ভোটের কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২৭ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তিনটি সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি পালন ও যানবাহন চলাচলে
১ ঘণ্টা আগে
কলেরা প্রতিরোধে দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে