স্ট্রিম ডেস্ক

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, শত্রুরা বুঝেছে সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়।
সোমবার (১০ আগস্ট) দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলিতে বক্তব্যে এ কথা বলেন তিনি।
আলী নিকজাদ বলেন, ‘আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুদের ইরান বোঝানোর চেষ্টা করেছিল যে হরমুজ আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। শুরুতে তা না বোঝার ভান করলেও আমেরিকান-জায়নবাদী শত্রু এখন বুঝেছে, সামরিক শক্তি দিয়ে হরমুজ খোলার কোনো সুযোগ নেই। এই অঞ্চলের নতুন শৃঙ্খলা তাদের মেনে নিতেই হবে।’
অন্যদিকে সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংঘাত ও নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। এই অঞ্চলের নিরাপত্তায় বাইরের শক্তির প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেবে এমন চিন্তা বিভ্রান্তি ছাড়া কিছু না।’
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই ইসরায়েল কোনো বিচার বা জবাবদিহি ছাড়া অবাধে অপরাধ চালিয়ে যেতে পারছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে এভাবে অপরাধ করা অসম্ভব।
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিকে ‘ইসলামিক ন্যাটো’ বলা যায় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের অঞ্চলে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে, তবে আমরা আশা করি প্রতিবেশী দেশগুলো সাম্প্রতিক বছরগুলোর ঘটনা থেকে শিক্ষা নেবে। আঞ্চলিক যৌথ নিরাপত্তা জোরদার করতে একযোগে কাজ করবে।’
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে আইআরজিসির (ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড) আক্রমণ ও নজরদারি অব্যাহত থাকায় ওই এলাকা এখনো অত্যন্ত ‘গুরুতর’ অবস্থায় রয়েছে।
ইউকেএমটিও জানায়, গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাংকারে হামলা হয়। বর্তমানে প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের সংখ্যা নেমে এসেছে একক অঙ্কে।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

আস্থার অভাব, অস্ত্র সমর্পণের বাস্তবতা কিংবা সেনা প্রত্যাহারে সদিচ্ছা—এসব বিষয় যেমনই হোক না কেন, প্রশ্ন হলো: নেতানিয়াহু কেন ট্রাম্পকে চটানোর ঝুঁকি নিতে চাইছেন? নেতানিয়াহুর সমর্থকেরা তাঁকে ‘মাস্টার স্ট্র্যাটেজিস্ট’ ভাবেন। তিনি তো চাইলে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে আরও কৌশলে কাজ কিংবা কথা বলতে পারতেন
২ ঘণ্টা আগে
চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছাকাছি উপকূলীয় এলাকায় আঘাত হানে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
১০ ঘণ্টা আগে
সৌদি, তুরস্ক ও পাকিস্তানে মধ্যে সদ্য সই হওয়া প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন এনেছে। দক্ষিণ এশিয়াতে এর প্রভাব আলোচনা নিয়ে শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন করে ভাবাচ্ছে নয়াদিল্লিকে।
১ দিন আগে
অসুস্থতা ও নিখোঁজ থাকার খবরের মাঝেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার (৯ আগস্ট) দুই নেতার এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকের খবর নিশ্চিত করেছে বিভিন্ন ইরানি গণমাধ্যম।
১ দিন আগে