স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের যারা ৩১ জুলাই পর্যন্ত ডেটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে। এ লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচিও অনুমোদন করেছে কমিশন।
সময়সূচি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। খসড়া তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট।
এই খসড়া তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনে আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট এবং তা নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট। আবেদনের পরিবর্তিত সিদ্ধান্ত ডেটাবেজে সন্নিবেশ করার শেষ তারিখ ২৮ আগস্ট এবং সর্বশেষে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।
চিঠিতে আরও বলা হয়, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতদের নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দেওয়াতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৪ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে