স্ট্রিম প্রতিবেদক

জামালপুরে এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।
জানা যায়, কার্যালয়টি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস।
অভিযানকালে স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় অফিসের দুটি কক্ষের তালা খোলা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কক্ষে মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল ও দুটি পেট্রোলবোমা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে এই অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৭ ঘণ্টা আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
৮ ঘণ্টা আগে