
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ৩ জন এবং সিলেটে ১ জন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৭৮৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৬ হাজার ৫২১ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১৪ হাজার ৪৩১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
.png)

‘ঘুষ.সাইট’ (ghush.site) নামে একটি ওয়েবসাইট খুলে দেশব্যাপী আলোড়ন তুলেছেন ১৭ বছরের তরুণ শাহেদ শরীফ আহমেদ। সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সেই অভিজ্ঞতা জানানোর সুযোগ তৈরি হয়েছে এই ওয়েবসাইটে।
২৭ মিনিট আগে
জলদস্যুদের আক্রমণ থেকে তৎকালীন মুঘল রাজধানী ঢাকাকে রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো ছিল নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ। প্রায় সাড়ে চার শ বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনাটি এখন ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও অব্যবস্থাপনার কারণে সংকটের মুখে।
১ ঘণ্টা আগে-a772e5-256x144.webp)
ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট যাত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে 'বিতর্কিত' ও 'অসচ্ছ' প্রক্রিয়ায় দুদকের নিয়োগ বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
৯ ঘণ্টা আগে