স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ‘গ্রামীণ পরিবার’-এর শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামীণ বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী সরকার এই একটিমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে গেছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়টির ইউনূস সেন্টারের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ইউনিভার্সিটির ‘সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে কাজ করবেন নিয়াজ আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে রদবদল শুরু হলে ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নতুন সরকার শপথ নেওয়ার পাঁচ দিনের মাথায় ২২ ফেব্রুয়ারি তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।
ইউনূস সেন্টার বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তিনি গ্রামীণ ইউনিভার্সিটির দায়িত্ব নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনূস সেন্টার বলেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গত বছর মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়, এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। আরও বলা হয়েছে, প্রায় ৩৩ একর জমির ওপর এই ক্যাম্পাসটি নির্মিত হতে যাচ্ছে।

.png)

চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ জন মারা গেছেন, যার মধ্যে ১৫ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার।
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে অতিরিক্ত সচিব নিয়োগ পেয়েছেন বিএনপির সংসদীয় আসন পুনবির্ন্যাস কমিটির সাবেক সদস্য সামসুল আলম। গত ২৩ জুলাই তাঁকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার।
২ ঘণ্টা আগে
‘এত বছর ধরে শুধু অপেক্ষা করেছি, কবে বিচার হবে।’—২০১৮ সালের মে মাসে র্যাবের কথিত ক্রসফায়ারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় এভাবেই ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন তার স্ত্রী আয়েশা বেগম।
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে নেমে এসেছিলেন দেশের শিল্পী সমাজ। ২০২৪ সালের ২ আগস্ট, বৃষ্টিভেজা শুক্রবারে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে জড়ো হয়েছিলেন চিত্রশিল্পী, ভাস্কর, সংগীতশিল্পী, আলকচিত্রী, কবিসহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।
২ ঘণ্টা আগে