স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি বাসায় লিকেজ থেকে জমা হওয়া গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মদনপুরের চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মদনপুরের একতা মার্কেটের সবজি বিক্রেতা আব্দুল মান্নান (৫০), তাঁর স্ত্রী সুলতানা (৩৫) এবং দুই সন্তান মিম (১৩) ও সিয়াম (১৯), প্রতিবেশী হযরত আলী (৮)। তাঁরা ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
কাঁচপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকালে রান্নার জন্য আগুন জ্বালাতে এ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, লাইনের লিকেজ থেকে গ্যাস রান্নাঘরে জমে ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, মিমের ৪১ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ এবং আলীর ৮ শতাংশ পুড়ে গেছে।
হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান বলেন, হযরত আলীকে হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসনালি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনার অনেক পরে খবর পেয়ে আমরা টিম পাঠাই। সেখানে গ্যাস লাইনের পাশাপাশি পরিবার রান্নার কাজে সিলিন্ডারের এলপি গ্যাস ব্যবহার করতেন। মূল লাইন না সিলিন্ডারের লাইন থেকে লিকেজ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর নিশ্চিত করে লিকেজের মূল উৎস জানা যাবে।’

.png)

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন।
৪২ মিনিট আগে
রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা করা হয়েছে ৩৫টি। রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১ ঘণ্টা আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব নামের এক কিশোরের মরদেহ শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালের দিকে উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনারে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
২ ঘণ্টা আগে