স্ট্রিম প্রতিবেদক

আগামী সপ্তাহ থেকে সারা দেশে লোডশেডিং কমতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরামটির আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিংয়ের পরিমাণ ৮০০ থেকে ৯০০ মেগাওয়াটে নেমে আসবে, যা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত বহন করে।
তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোর কাছে সরকারের প্রায় ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়ার কারণে কয়লা ও জ্বালানি তেল আমদানিতে জটিলতা তৈরি হচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব ফেলছে।
দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছে সরকার। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, নদীতে জেগে ওঠা চরাঞ্চলেও বড় আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জসহ কয়েকটি এলাকায় এ ধরনের প্রকল্পের কাজ শুরু হয়েছে।
গৃহস্থালি পর্যায়েও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি করা হবে। এতে সাধারণ মানুষও বিদ্যুৎ উৎপাদনে অংশ নিতে পারবেন এবং অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আর্থিক সুবিধা পাবেন।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে