রসীন গ্রুপের এমডি ও আ.লীগ নেতা শাহিনুজ্জামান গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫২
রসীন গ্রুপের এমডি ও আ.লীগ নেতা শাহিনুজ্জামান গ্রেপ্তার। গ্রেপ্তারের প্রতীকী ছবি
রসীন গ্রুপের এমডি ও আ.লীগ নেতা শাহিনুজ্জামান গ্রেপ্তার। গ্রেপ্তারের প্রতীকী ছবি

তৈরি পোষাক শিল্পের রপ্তানীকারক প্রতিষ্ঠান রসীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহিনুজ্জামানকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটির কেন্দ্রীয় সদস্য।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরায় নিজ অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনছুর স্ট্রিমকে জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বিমানবন্দর থানায় করা একটি অপহরণ মামলার আসামি। সেই মামলার অভিযোগপত্রে তাঁর নাম আছে। তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, তা যাছাই করা হচ্ছে।

উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ স্ট্রিমকে জানান, শাহিনুজ্জামানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিয়ে মিছিলের অভিযোগ আছে। এ ছাড়া মানবপাচারসহ অন্যান্য অভিযোগের তথ্য পাওয়া গেছে। সব বিষয়েই তদন্ত হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত