স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি জানান, প্রাথমিকভাবে অধিক সংক্রমণপ্রবণ উপজেলায় এই বিশেষ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই টিকাদানের আওতায় আনা হবে। টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি জানান, টিকা সংগ্রহ ও বিতরণের আন্তর্জাতিক উদ্যোগ গ্যাভির কাছে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকার মজুত রয়েছে। এই টিকা সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া টিকা কেনার জন্য ৬০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টিকা কেনা হলে গ্যাভির কাছ থেকে নেওয়া টিকা প্রতিস্থাপন করা হবে।
তিনি আরও জানান, আগে ৯ মাস থেকে ১৫ মাস বয়সীরা এই টিকা পেলেও, বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশু-কিশোরেরা এই টিকা নিতে পারবে।
বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও এ-সংক্রান্ত নানা জটিলতায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আজ এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস। তিনি জানান, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২২ জন ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে ১৪ শিশু বাড়ি ফিরে গেছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১৭ শিশু চিকিৎসাধীন। রামেক হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
সবমিলে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়াল। তবে সরকারের কাছে মৃত্যুর কোনো পূর্ণাঙ্গ হিসাব না থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছড়িয়ে পড়ার চেয়েও দ্রুত গতিতে প্রতিরোধের চেষ্টা চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু ক্যাজুয়ালটি হয়েছে। তবে অবশ্যই বলব, আমরা এটি যথাযথভাবে ম্যানেজ করেছি। বিভিন্ন জায়গায় ওয়ার্ড ম্যানেজ করেছি। আমরা দ্রুত বেসরকারি খাত থেকে ভেন্টিলেটর সংগ্রহ করেছি। ভেন্টিলেটর সংগ্রহ করে আমরা সব জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছি, যাতে শিশুরা অক্সিজেনের অভাবে মারা না যায়।’

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে