স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ১০১ কার্টন নিষিদ্ধ পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা। বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তর এবং এয়ারফ্রেইট সার্কেলের যৌথ দল বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকার ৮ নম্বর ডেলিভারি গেট সংলগ্ন ইয়ার্ডে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মিথ্যা ঘোষণায় আনা প্রায় কোটি টাকা মূল্যের ১০১ কার্টন নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য জব্দ হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ‘সরদার গ্লোবাল ট্রেড’ সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার ওয়েবিল নম্বর ১৭৬-৬৩৫১৮৭২২-এর মাধ্যমে চালান দেশে আনে। কাগজপত্রে মোটর পার্টস, কসমেটিক্স, মিনি পিসি, ট্যাবলেট, প্রজেক্টর ও কম্পিউটার পার্টস প্রদেয় পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।
পণ্যচালান খালাসের জন্য আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ফাহিম ৫ স্টার লিমিটেড’ গত ২৯ জুলাই কাস্টমসের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’-এ বিল অব এন্ট্রি (নম্বর সি-৭৬৪১৭৭) দাখিল করে। তবে কাস্টমস গোয়েন্দা দল চালান আটকে পরীক্ষা চালায়। ১০১ কার্টন পরীক্ষা করে কাস্টমস কর্মকর্তারা ৪৫০ পিস ব্যবহৃত ল্যাপটপ (এইচপি, ডেল, লেনোভো, মাইক্রোসফট), ৯৬৩ দশমিক ৮ কেজি অটোমোবাইল পার্টস, ৯৬ পিস হার্ডড্রাইভ, ২৯১ দশমিক ১৪ কেজি কসমেটিক্স, ৯৬ পিস ব্যবহৃত মিনি পিসি এবং হাতঘড়িসহ ঘোষণাবহির্ভূত সামগ্রী উদ্ধার করেন।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত পণ্য আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত ক্যাটাগরির হওয়ায় শুল্ক-কর পরিশোধ করেও খালাস করার আইনি সুযোগ নেই। প্রয়োজনীয় শর্ত পূরণ ছাড়া আনা এসব নিম্নমানের কসমেটিক্স জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি পুরোনো ইলেকট্রনিক্স সামগ্রী নতুন বলে বাজারে বিক্রি করে ভোক্তাদের প্রতারিত করা ও পরিবেশের ক্ষতি সাধনের ঝুঁকি ছিল।
অন্যদিকে, ৯৬৩ দশমিক ৮ কেজি মোটর পার্টস প্রকৃতপক্ষে অসম্পূর্ণ বা আনঅ্যাসেম্বলড গাড়ি কি না এবং এর চেসিস অন্য কোনো কন্টেইনারে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
কাস্টমস আইন অনুযায়ী আমদানিকারক প্রতিষ্ঠান ‘সরদার গ্লোবাল ট্রেড’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ফাহিম ৫ স্টার লিমিটেড’-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

.png)

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম। গত ২৭ মে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত ও আপিল প্রক্রিয়া শেষে তিন শর্তে সোমবার (২৭ জুলাই) লাইসেন
২ ঘণ্টা আগে
আবৃত্তি সংগঠন শ্রুতিঘর আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রবীন্দ্রনাথের বাঁশি’ শীর্ষক একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
২ ঘণ্টা আগে
আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় আবারও কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
৩ ঘণ্টা আগে
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কিংফেং ঝ্যাং। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব গ্রহণ করেন।
৩ ঘণ্টা আগে