স্ট্রিম প্রতিবেদক

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় আবারও কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বৃহস্পতিবার (৩০ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
মাহদী আমিন বলেন, অনিয়মের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার অতিদ্রুত উন্মুক্ত করতে দুই দেশ সম্মত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর এই অগ্রগতি এসেছে। সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়ার সব খাতে বাংলাদেশি শ্রমিকরা কাজের সুযোগ পাবেন এবং আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী যাওয়া শুরু হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠাতে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হয়েছে। রিক্রুটিং এজেন্সির বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। দুই দেশের সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী মালয়েশিয়া কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। বাংলাদেশ থেকে বড়সংখ্যক মানুষ কাজ করতে যাওয়ায় সর্বাধিকসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
অসাধু এজেন্সি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিগত সময়ে যেসব এজেন্সি দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড এবং সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের লাইসেন্স বাতিল করেছে। নতুন তালিকায় এসব বিতর্কিত এজেন্সি থাকবে না। সরকারের মূল উদ্দেশ্য হলো স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে জনশক্তি রপ্তানি করা এবং মালয়েশিয়ায় অবস্থানরত কর্মীদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা।
শ্রমবাজার পুনরায় চালু হওয়াকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র বা দালাল যেন সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপদেষ্টা।
তিনি জানান, দেশে ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশনা দেওয়া হবে।

.png)

আবৃত্তি সংগঠন শ্রুতিঘর আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রবীন্দ্রনাথের বাঁশি’ শীর্ষক একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
২৩ মিনিট আগে
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কিংফেং ঝ্যাং। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত হলে থাকার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রশাসন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর একটি ভারতের নাগরিক পরিচয়পত্র ‘আধার কার্ড’ উদ্ধার করা হয়েছে। এতে তার ছবি ঠিক থাকলেও নাম ‘আজহার খান’ লেখা আছে। তিনি পালিয়ে ভারতে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
১ ঘণ্টা আগে