আগস্টেও বাড়ছে না ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২০: ০৮
জ্বালানি তেল। ছবি : সংগৃহীত

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্টের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

ফলে আগের নিয়ম অনুযায়ী খুচরা বাজারে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২৭ জুলাই এ বিষয়ে তাদের সুপারিশ জমা দেয়। সেই প্রস্তাবের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে এই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সর্বশেষ জ্বালানি তেলের দাম সংশোধন করা হয়েছিল। ওই সংশোধনী অনুযায়ী জুন মাসে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। পরে সেই মূল্য জুলাইয়ে বহাল রাখা হয়। এবার আগস্টেও তা অপরিবর্তিত রাখা হলো।

Ad 300x250

সম্পর্কিত