স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ধুলিয়াখালের বিজিবি ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনে অভিযান চালায়। এসময় দুর্গম পাহাড়ি ও ঘনজঙ্গল এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, ম্যাগাজিন ও ২২টি গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অথবা অন্য কোনো অপরাধের কাজে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব অস্ত্র সেখানে লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দেয়া হবে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ৫৫ বিজিবির অধিনায়ক।
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আরও জানান, গত তিন মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির অভিযানে ২৩৮ কেজি গাঁজা, ২ হাজার ৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু জব্দ করা হয়েছে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ভর্তি হয়েছে ১ হাজার ২১ ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৩৫ জনই চলতি আগস্ট মাসের ২০ দিনে। জুলাইয়ে ৩৬০ আর এর আগের ছয় মাসে ভর্তি হন বাকি ১২৬ জন।
১৯ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সংসদ সদস্যদের সামনে ভোটের কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২৫ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তিনটি সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি পালন ও যানবাহন চলাচলে