স্ট্রিম প্রতিবেদক

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে, এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার রায় ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় এখন আর আপিলের সুযোগ নেই।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতেই নতুন বাংলাদেশের রাজনীতি গড়ে উঠবে। স্বৈরতন্ত্রে ফিরে যাওয়ার সুযোগ নেই। গণতন্ত্র, বৈষম্যহীনতা, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
১৫ জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, হামলায় জড়িতদের তালিকা প্রকাশ, দ্রুত গ্রেপ্তার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, যেসব শিক্ষকের বিরুদ্ধে ওই হামলাকে সমর্থন বা বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব মাহীন সরকার, যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
আলোচনা সভার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

.png)

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক ‘হাঁস’ খেয়ে ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
৯ ঘণ্টা আগে
পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৪ জুলাই মেজর রফিককে একটি চিঠি লিখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৫৫ বছরের পুরোনো সেই চিঠি এখন ডাকটিকিট প্রদর্শনী ‘বগুড়াপেক্স ২০২৬’ এর অন্যতম আকর্ষণ। চিঠিটি দেখতে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী।
৯ ঘণ্টা আগে
মাগুরায় এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৯ ঘণ্টা আগে