মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সাবেক ছাত্রদল নেতার মারধর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাগুরা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২৩: ৪৭
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাগুরায় এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শারীরিকভাবে হেনস্তার শিকার পুলিশ সদস্যের নাম মো. ইমরান হোসেন। তিনি মাগুরা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি পুলিশ সদস্যের মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে তাকে আটকে দেন। একপর্যায়ে তার মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। পরে আরও লোকজনকে ডেকে ওই পুলিশ সদস্যকে মারধর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীতে মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তাকে মারধরে সহযোগিতা করেন মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ভাইরাল ভিডিওটি শুক্রবার বিকালের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত